32 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

মার্কিন ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

ইন্টারন্যাশনাল কোর্ট  অব জার্টিজে

বিশ্ব ডেস্ক: জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে গেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুলে আলজেরিয়া। এরপর প্রস্তাবটির বিষয়ে ভোটাভুটি হয়। খবর বিবিসি।

ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১৩টি দেশ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয়। ওয়াশিংটন বলেছে, ‘আলজেরিয়ার প্রস্তাবিত এই খসড়া যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে বিঘ্নিত করবে’।

হামাস ও ইসরাইলের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় ভেটো। অন্যদিকে ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য।

ভোটাভুটির আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার দূত আমার বেন্ডজামা বলেন, এই প্রস্তাব হলো ফিলিস্তিনিদের জীবনের অধিকারের প্রতি সমর্থন।

অন্যদিকে প্রস্তাবে ভেটো দিয়ে ওয়াশিংটনের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলমান অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য এটি সঠিক সময় নয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত