29 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

বিএনএ, ঢাকা : রাজধানীর বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

নিহত সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। তিনি মুগদার মান্ডা এলাকায় থাকতেন। তার বাবার নাম মোতালেব মোল্লা।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. বায়েজিদ জানান, বিজয়নগর এলাকার একটি বাসার প্রাইভেটকার চালান সাজু। রাতে মুগদার বাসা থেকে নিজের অটোরিকশায় করে তাকে নিয়ে আসেন বিজয়নগর। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় তাকে নামিয়ে দিয়ে তিনি রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পর গলি থেকে চিৎকার শুনতে পান এবং তার নাম ধরে ডাকতে শুনেন। তখন তিনি দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়ে তাকে আর দেখতে পাননি। পরে স্থানীয়রা থানা পুলিশে ফোনকল করলে পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সাজু। তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাজু বাধা দেওয়ায় তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী