বিএনএ, ঢাকা: মুক্তিযুদ্ধের উপ সেনাপ্রধান এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকার বীরউত্তম মারা গেছেন।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শনিবার সকাল ১০ টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন ।
এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান এবং একজন দূরদর্শী নেতা। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধ পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন তিনি এবং ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, এ কে খন্দকার ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ২ আসন থেকে (বেড়া-সুজানগর) সংসদ সদস্য নির্বাচিত হন। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক পান।
বিএনএ/ ওজি
![]()

