33 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান


বিএনএ, ঢাকা: নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন নিয়োগবঞ্চিত চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক প্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন।

আন্দোলনকারীরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যারা নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে এ দাবিতে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া শুরু হয়। তবে বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নিয়োগপত্র পাননি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ