32 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সংবিধান সংশোধন বিল জানুয়ারিতে

সংবিধান সংশোধন বিল জানুয়ারিতে


বিএনএ, ঢাকা:স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদের মূল অগ্রাধিকার হলো জুলাই জাতীয় সনদ। তবে নির্বাচনি ইশতেহার অনুযায়ী ম্যান্ডেট পাওয়া বিষয়গুলোও আমরা ধারণ করবো। সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ আমরা ফিরিয়ে আনবো। যা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অনুচ্ছেদ ৮ এ যুক্ত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি আমাদের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের গণমাধ্যম সেন্টারে সংবিধান সংশোধন কমিটির তৃতীয় সভা শেষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সংবিধান সংশোধনের সময়সীমা সম্পর্কে কমিটির আহ্বায়ক জানান, ডিসেম্বরের মধ্যেই সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপনের জোর প্রচেষ্টা চলছে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে আইন মন্ত্রণালয় থেকে একটি বিল তৈরি করে পাঠাবে।

আশা করা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশনেই এই বিলটি সংসদে উত্থাপন করা হবে। এরপর বিলের ওপর দীর্ঘ আলোচনা ও প্রয়োজনীয় সংশোধনী শেষে তা পাস হলে গণভোটের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ