বিএনএ, ঢাকা: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন(বিকেএ) চট্টগ্রাম জেলা কার্যনির্বাহী কমিটির ওয়েবসাইট www.bkactg.com উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে জেলার দূরবর্তী এলাকার শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোও বিকেএর বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার আবেদন ও প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাওয়ার সুযোগ পাবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ের গার্ডেন রসুই রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি হোসাইন রিন্টু। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জেলা কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা সম্পাদক ইব্রাহীম জিকু। তিনি ওয়েবসাইটের কার্যক্রম, এর ব্যবহার এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সমন্বয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবগঠিত জেলা কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মেসার্স বসরা শিপিং এন্ড ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জুলফিকার আলী ভুট্টো, কচিকণ্ঠ বিদ্যা নিকেতন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহরিয়ার আজিম দীপু, সিনিয়র সহ-সভাপতি ও কৈবল্যধাম হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক সুমন এবং সহ-সভাপতি ও চট্টগ্রাম মডার্ন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. জাফর উল্ল্যাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আকবর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ ও নির্বাহী সদস্য নন্দিতা ভট্টাচার্য্য।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা-পরবর্তী মূল্যায়ন সভা। এতে অ্যাডভান্সড পাবলিকেশনসের চট্টগ্রাম এরিয়া ম্যানেজার মো. মাসুম খান বক্তব্য দেন। তিনি প্রতিষ্ঠানের চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য কর্মীদেরও উপস্থিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-শিক্ষা সম্পাদক মো. হাছান মুরাদ নয়ন, সহ-অর্থ সম্পাদক ফজিলা আক্তার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ইউনুছ, সহ-ধর্ম সম্পাদক মো. রিয়াদ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত পরিচালক, প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকরা।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পরে উপস্থিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা মধ্যাহ্নভোজে অংশ নেন।
বিএনএ
![]()

