23 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » লাখো মানুষের জনস্রোতে ওসমান হাদির জানাযা সম্পন্ন

লাখো মানুষের জনস্রোতে ওসমান হাদির জানাযা সম্পন্ন


বিএনএ, ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ দুপুর আড়াইটার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। জানাজায় সংসদ ভবন এলাকাসহ আশে পাশে লাখো লাখো মানুষের জনস্রোত নেমে আসে।

জানাজায় অংশ নিতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, লক্ষ লক্ষ লোক এখানে উপস্থিত হয়েছে। এরা তাকিয়ে আছে হাদির কথার শোনার জন্য। তোমাকে আমরা বিদায় নিতে আসি নাই। তুমি আমাদের বুকের মাঝে রয়েছো। তুমি বাংলাদেশের সকলের বুকে মধ্যে থাকবে।

জানাজায় শহীদ হাদির বড় ভাই আবু বকর সংক্ষিপ্ত বক্তব্য শেষে জানাজার নামাজের ইমামতি করেন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তার মরদেহ জানাজার উদ্দেশে সংসদ প্লাজায় নেওয়া হয়। শরিফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজ (শনিবার) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ