29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে আলমসাধু -ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

ঝিনাইদহে আলমসাধু -ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 


বিএনএ, ঝিনাইদহ:ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাছবোঝাই ইঞ্জিনচালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আছিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার(২০ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের শহরতলির মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুসলিমা খাতুনসহ আরও ৭ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন- নিহত শিশুর মা মুসলিমা খাতুন, বাবা রিপন আলী, ইজিবাইকের যাত্রী সোনিয়া খাতুন, মিল্টন হোসেন, আকলিমা খাতুন, রোজিনা খাতুন এবং দুর্ঘটনাকবলিত আলমসাধু চালক রাজিব হোসেন। এদের মধ্যে নিহত শিশুর মার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিশু আছিয়া উপজেলার দরিবিন্নি গ্রামের রিপন হোসেনের মেয়ে।

ফায়ার সাভিসকর্মী, পুলিশ ও নিহত শিশুর বাবা জানান, নিজের ইজিবাইক চালিয়ে পরিবাবের সদস্যদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে এসেছিলেন রিপন আলী। টিকা নিয়ে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই দ্রুতগতির আলমসাধু তাদের ইজিবাইকটিকে সামনা-সামনি ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, নিহত ওই শিশুটি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। এতে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আসার আগে পথেই তার মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন আছেন।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত আলমসাধুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী