23 C
আবহাওয়া
৫:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে  কৃষককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে  কৃষককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ

বিএনএ, ঝিনাইদহ : একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে চাচাত ভাইদের লাঠির আঘাতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঝিনাইদহের মহেশপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত কৃষক মফিজ মোল্লা (৪০) মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার প্রতিবেশী মো. কামালের একটি রাজহাঁস মারা যাওয়ায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়।মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে পেটায়। তাকে বাঁচাতে গিয়ে ভাই লাবুও আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মফিজের অবস্থার অবনতি হলে যশোরে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

বিএনএনিউজ/ আতিক রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!