30 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাবির ফলিত গণিত বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত

রাবির ফলিত গণিত বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত

রাবিতে নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করলো শিক্ষা মন্ত্রণালয়

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগে স্থায়ী প্রভাষক নিয়োগ স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিচাপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২২ এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানাতে যথাক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ইউজিসির সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট বেঞ্চ।

রাজশহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২ এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ শর্ত (প্রথম শ্রেণিতে প্রথম থেকে সপ্তম হতে হবে) বাংলাদেশের সংবিধান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুসরণ করা হয়নি মর্মে ফলিত গণিত বিভাগে প্রাক্তন শিক্ষার্থী মো. আব্দুল আওয়াল হাইকোর্টে একটি রিট আবেদন করেন। শুনানি শেষে শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২২ এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংবিধান ও ইউজিসির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুই মাসের জন্য ফলিত গণিত বিভাগের নিয়োগ স্থগিতের আদেশ দেন।

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ ফলিত গণিত বিভাগে স্থায়ী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগটিতে স্থায়ী নিয়োগের জন্য আবেদনের সুযোগ না পেয়ে বাদী হাইকোর্টে রিট আবেদন করে। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ জেড এম নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর