29 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ডিসেম্বরে ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল

ডিসেম্বরে ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল

ডিসেম্বরে ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : সাত বছর পর আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। পহেলা ডিসেম্বর আসা এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ না হলেও  টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভারত সিরিজের পুর্নাঙ্গ সুচি ঘোষনা করেছে।

ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ভারত। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে ১৪ ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।  টেস্টটি শেষ হবার পরদিন ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল।

সর্বশেষ ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো ভারত। এ সফরে এক ম্যাচের টেস্টের  সিরিজটি ড্র হয়েছিলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!