29 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » যতন হত্যার নামে প্রচারিত ভিডিওটি শাহীন হত্যার : পুলিশ

যতন হত্যার নামে প্রচারিত ভিডিওটি শাহীন হত্যার : পুলিশ

যতন হত্যার নামে প্রচারিত ভিডিওটি রাজধানীতে শাহীন হত্যার : পুলিশ

বিএনএ ঢাকা: রাজধানীর পল্লবীতে জমি-জমার বিরোধের জেরে শাহীন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। আর ওই ঘটনার ধারণকৃত ভিডিওটি নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা হত্যার বলে প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে যাচাই ছাড়া কোনো ভিডিও দেখে বিভ্রান্ত না হতে ও শেয়ার না করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে একটি কুচক্রী মহল গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার ভিডিও। পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অপর আসামিদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কুচক্রী মহলটি পল্লবীর ওই ভিডিওটিকে এডিট করে যতন সাহা হত্যাকাণ্ডের ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে ভাইরাল করছে।

এতে আরও বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশে ছড়ানো ওই ভিডিওটি প্রচারকারী মূলহোতাদের ধরতে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো ইতোমধ্যেই তদন্ত ও আভিযানিক কার্যক্রম শুরু করেছে। মিথ্যা ও গুজব ভিডিওটি দেখে বিভ্রান্ত না হতে এবং অযাইকৃত যেকোনো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতে দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল