32 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ শয়নকক্ষ থেকে ইনজামুল হক বাবু (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইনজামুল হক বাবু ওই এলাকার শেখ মোহাম্মদ আলী বাড়ির নুরুল হকের ছেলে। তিনি নগরীর কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের বড় ভাই এমদাদুল হক বলেন, বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাবু তার ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে মা জকিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে কুড়াল দিয়ে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/বাবর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত