32 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলের সেনাবাহিনীকে সবচেয়ে বর্বর বলেছে জাতিসংঘ

ইসরায়েলের সেনাবাহিনীকে সবচেয়ে বর্বর বলেছে জাতিসংঘ


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যায় সোচ্চার পুরো বিশ্ব ।এর মধ্যে  সেনা বাহিনীর এমন কর্মকাণ্ডকে বিশ্বের সবচেয়ে ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের তদন্ত কমিশনের সদস্য ক্রিস সিডোটি।

এ ছাড়াও তদন্ত কমিশনের প্রধান এবং জাতিসংঘ মানবাধিকারের প্রাক্তন হাইকমিশনার ও দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রাক্তন বিচারক নাভি পিলে ইসরায়েলি যুদ্ধাপরাধের মাত্রাকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের দ্বারা সংঘটিত অপব্যবহারের বিষয়ের তদন্তের ফলাফল উপস্থাপন করেন জাতিসংঘের তদন্ত কমিশন।

কমিশন জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে ৭ হাজারটি প্রমাণ জমা দিয়েছে। যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত থাকার প্রমাণ রয়েছে।

এসব অভিযোগ অবশ্য আমলে নিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হল ‘বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত