23 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

ট্রেন

বিএনএ মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন ঝড়ে পড়ে থাকা গাছে ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ভানুগাছ স্টেশন মাস্টার কবির আহমাদ।

ব্যবসায়ী সারোয়ার আলম বলেন,‘চট্রগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে বাবা-মা ছিলেন । ট্রেন দুর্ঘটনার পরে খবর পেয়ে দ্রুত সিলেট থেকে এসে সুস্থভাবে তাদের পেয়েছি। এখন তাদের বাড়িতে নিয়ে যাচ্ছি।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি বলে জানান সাখাওয়াত হোসেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর