29 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান


বিএনএ, ডেস্ক : জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্রে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি উত্তর জাপানের সানরিকু উপকূলের বাইরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

জাপানের ভূ-কম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ‘আপার ৫’, যার অর্থ হলো— এটি এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কম্পনে সাধারণত মজবুত নয় এমন কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ