23 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ছাতকে ১৪৪ ধারা জারি

ছাতকে ১৪৪ ধারা জারি

ছাতকে ১৪৪ ধারা জারি

বিএনএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকের ‌জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। ইজারা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় এ আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সংঘর্ষ এড়াতে এ আদেশ জারি করা হয়।

জানা যায়, ইজারা নিয়ে বিবাদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। তাই শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাকা এবং তার আশপাশে উক্ত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র অথবা মাইকিং অথবা একসঙ্গে পাঁচজন ব্যক্তি চলাফেরা থেকে বিরত থাকার এবং সভা সমাবেশ মিছিল থেকে বিরত থাকার জন্য আদেশ প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর