21 C
আবহাওয়া
৩:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজঘর থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার আলী হোসেনের ছেলে আরিফ হোসেন (২৬) ও তার স্ত্রী রিয়া মনি (২২)। ওই বাড়িতে আরিফ স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। পেশায় তিনি কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার। পরিবারের বাকি সদস্যরা ঢাকায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়ামনি ও ৪ বছরের মেয়ে সুমাইয়া ছিলেন। বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আঁড়ার সঙ্গে ও মাকে বারান্দার আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শিশু সুমাইয়া বলে, সন্ধ্যায় আব্বু-আম্মু ঝগড়া করে। পরে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে দেখি ঝুলে আছে। পরে আমি পাশের বাসার ফুপুকে ডেকে আনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক কাজ শেষে মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর