32 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুইমারায় মানবতার কল্যাণে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

গুইমারায় মানবতার কল্যাণে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

গুইমারায় মানবতার কল্যাণে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

বিএনএ, খাগড়াছড়ি:স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি সেনা জোন এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে  বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করেছে। সোমবার(২০ ফেব্রুয়ারি)বড়পিলাক বাজার মাঠে এর আয়োজন করা হয়।

এর মধ্যে ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ৩ টি মাদ্রাসায় আর্থিক সহায়তা, ৫ টি বসত বাড়ী মেরামতে ঢেউটিন, ১৮ জন গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং ভর্তিতে আর্থিক সহায়তা, ৩ জনকে সেলাই মেশিন, ৯ জনকে পড়ালেখার সুবিধার্থে সোলার প্যানেল দেয়া হয়।

এ ছাড়া  স্কুলে আসবাবপত্র ক্রয়ে নগদ অর্থ, ৪ জনকে কৃষি সামগ্রী, ৮ জনকে চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্পেইনে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি  ও জোনের অন্যান্য অফিসাররা।

জোন কমান্ডার তার বক্তব্যে সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিএনএ/ আনোয়ার হোসেন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত