21 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত


বিএনএ, পটুয়াখালী: পটুয়াখালীতে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।সোমবার (২১ ফেব্রুয়ারি) এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। উপকূলবর্তী সমুদ্র উত্তাল না হলেও বাতাসের তীব্রতা বেড়েছে। বৃষ্টির কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে নামতে পারেননি। রোববার  পটুয়াখালীর কলাপাড়ায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর