32 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কী থাকছে বাইডেনের শপথ অনুষ্ঠানে?

কী থাকছে বাইডেনের শপথ অনুষ্ঠানে?


বিএনএ, বিশ্ব ডেস্ক: জো বাইডেন। বয়স ৭৮। গত বছরের ৩ নভেম্বর টানটান নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন তিনি। প্রথা অনুযায়ী আজ (২০ জানুয়ারি) শপথ নিবেন বাইডেন । তবে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের গোয়ার্তুমি আর করোনা মহামারির কারণে নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন এসেছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, বাইডেনের শপথের দিন হামলার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। ৫০টি রাজ্য থেকে তলব করা হয়েছে ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্যকে। ১৮৬৫ সালে মার্কিন গৃহযুদ্ধের পর ন্যাশনাল গার্ডের এতো বেশি সদস্যকে এর আগে রাজধানীতে জড়ো করা হয়নি।

গোয়েন্দা সংস্থাগুলো অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে মাল্টি এজেন্সি কমান্ড সেন্টার গঠন করেছে। অভিষেক অনুষ্ঠানে হাজিরের সুযোগ দিতে এর আগে দুই লাখের মতো টিকেট দেওয়া হতো। কিন্তু এবার মাত্র এক হাজার টিকেট দেওয়া হবে। নেতাকর্মী, সর্মথক ও কর্মকর্তাসহ মাত্র তিন হাজার মানুষকে শপথ অনুষ্ঠানে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

ক্যাপিটল হিলের সামনে শপথ গ্রহণ করবেন বাইডেন। ন্যাশনাল মলে এক লাখ ৯১ হাজার ৫০০ পতাকা লাগানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, ডিসি, ও পাঁচটি অঞ্চলের প্রতীক হিসেবে মলের ৫৬টি পিলার আলোকসজ্জিত করা হবে। করোনায় মারা যাওয়া চার লাখ আমেরিকানকে শ্রদ্ধা জানাতে লিঙ্কন মেমোরিয়ালের আশেপাশে ৪০০ বাতি জ্বালানো হবে। এর বাইরে বর্নিল রঙে সাজানো হবে এম্পায়ার স্টেট বিল্ডিং, সিয়াটলের স্পেস নিডল।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মাথায় রেখে ছোট কলেবরে অনুষ্ঠান করবে বাইডেন শিবির। তবে তারা সমর্থকদের একেবারে বঞ্চিতও করতে চান না। শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গাইবেন লেডি গাগা। আর নাচে গানে মাতিয়ে রাখবেন জেনিফার লোপেজ। ‘সেলিব্রেটিং আমেরিকা’ নামে ৯০ মিনিটের একটি বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার হবে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত