27 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, ফেনী : ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেল্পার কামাল হোসেন (৩৪) আহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ঢাকামুখী ট্রাকটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়। এ সময় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন ও হেল্পার আহত হন।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত যান অপসারণ করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।

কাভার্ডভ্যানটি নিয়ে চালক পুলিশ আসার আগেই পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের