বিএনএ, ঢাকা: “জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে”- এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ”বিরোধী দল এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করছে না, তারা সেটাকে সংবিধান সংস্কারও হিসেবেও দেখতে পারতো। তবে আমরা চাই তারা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করুন।”
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ”জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।”
বিএনএ/শাম্মী
![]()

