27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বন্য হাতির আক্রমণে প্রাণ হারাল বিজিবি সদস্য

বন্য হাতির আক্রমণে প্রাণ হারাল বিজিবি সদস্য


বিএনএ, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতের আক্রমণে প্রাণ হারাল আব্দুল মান্নান (৫৩) নামে  বিজিবির এক সদস্য । বুধবার (১৯ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্টু সাহা এ তথ‌্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চোরাকারবারীরা মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় বিজিবির সদস‌্যরা একটি বন‌্য হাতির দলের সামনে পড়ে। তখন বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার মান্নান ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্টু সাহা গণমাধ্যমকে জানান, স্থানীয়‌দের কাছ থে‌কে বন্য হাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কোনও সংবাদ পাইনি। প‌রে বিস্তারিত বলা যা‌বে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের