32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানি পরমাণু বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল

ইরানি পরমাণু বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল

ইরানি পরমাণু বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল

বিএনএ, বিশ্বডেস্ক : রিমোট কন্ট্রোলড স্নাইপার মেশিন গান দিয়ে ইরানের প্রধান সামরিক পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে মোসাদ হত্যা করেছে মোসাদ। শনিবার(১৮ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০২০ সালের নভেম্বর মোহসেন নিহত হওয়ার পর থেকেই কিভাবে তাকে হত্যা করা হলো তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।

একাধিক গোয়েন্দা সূত্র জানায়, এই হত্যাকাণ্ড ইরানের পরমাণু কর্মসূচির জন্য বড় ধরনের ধাক্কা। তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অস্ত্র দিয়েই হত্যা করা হয়েছে ।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা গেছে, আবসার্দ শহরের মহাসড়কে মোসাদের ইরানি এজেন্ট একটি নীল নিসান পিকআপে ওই দূর নিয়ন্ত্রিত মেশিন গান নিয়ে অপেক্ষা করছিলেন। দুপুর ১টার দিকে হামলাকারীরা জানতে পারে মোহসেন আর স্ত্রী সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে গাড়িতে আবসার্দ শহর ছেড়ে যাচ্ছে। এরপর ১৬শ কিলোমিটার দূরে ইসরাইল থেকে ওই হামলা পরিচালনা করা হয়।

হামলায় উন্নতমানের রোবোটিক যন্ত্রের সঙ্গে সংযুক্ত বেলজিয়ামের তৈরি এফএন এমএজি মেশিনগানের একটি বিশেষ মডেল ব্যবহৃত হয়েছিল। অস্ত্রটি কয়েকমাস ধরে ছোট ছোট অংশে ভাগ করে ইরানে আনা হয়েছিল। কারণ একবারে পুরো অস্ত্রটির ওজন প্রায় এক টনের মতো বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মোহসেনকে দূর নিয়ন্ত্রিত অস্ত্র নাকি সরাসরি হত্যা করা হয়েছে, তা নিয়ে ইরান, ইসরাইল ও এমনকি পুরো বিশ্বেই বিতর্ক ছিল।
তবে এবার এই বিতর্কের অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত