27 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহবধূ নাসরিন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের আবু খোন্দকার বাড়ির সৌদি প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, গত ১৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার আমাদের হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি দেখে প্রথমে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। শরীরের কন্ডিশন আরও খারাপ হলে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জ্বরে আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে তিনি মারা যান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী