21 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে তথ্য কর্মকর্তার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে তথ্য কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিএনএ, নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের (৫৬) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৬টার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া প্রকাশ চন্দ্র জেলা শহরের দেবিরডাঙ্গা এলাকার মৃত লাল মোহন বর্মণের ছেলে। তিনি সহকারী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নীলফামারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিন সকালে তিনি হাঁটাহাঁটি করতেন। অন্যান্য দিনের মতো আজও সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান পরিবারের লোকজন।

সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সকাল পৌনে ৬টার দিকে মারা যান প্রকাশ চন্দ্র।

তার মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর