26 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের ২ লাখ টাকা জরিমানা

জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় ১ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ আগস্ট)  পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানী শেষে এ জরিমানা করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটা বায়েজিদ থানাধীন চৌধুরীনগর এলাকার সিরাজুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  তাকে জরিমানার টাকা আগামি ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের