29 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোর রাতে ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরেরখিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি জানান, ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার ক্লু অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/ ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল