26 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বন্ধ কারখানা খোলার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বন্ধ কারখানা খোলার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বন্ধ কারখানা খোলার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিএনএ, সাভার: সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরের দিকে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়ায় অবস্থিত ‘বাংলার ফ্যাশন লিমিটেড’ নামের কারখারা শ্রমিকরা আশুলিয়ার আনোয়ার জং নামের একটি উপ-সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে আধাঘন্টা পর তারা সড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান শুরু করে।

শ্রমিকরা জানায়, এই পোশাক কারখানায় প্রায় ২০০ শ্রমিক কাজ করে। এই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা না দিয়ে গত কয়েকদিন আগে কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে কারখানা বন্ধ করে দেয়। তাই কারখানা খোলাসহ সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা আজ সড়ক বন্ধ করে আন্দোলন করে।

এ বিষয়ে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, শ্রমিকের বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ না করে মালিক কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে অমানবিক আচরণ করেছেন । শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে ছাঁটাই করে দেয়া হয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তাই দ্রুত শ্রমিকদের দাবি মেনে না নিলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ইউসুফ শেখ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ইউনিট কমিটির সভাপতি এমদাদুল হক এমদাদ, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির খান মনির, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সাভার হেমায়েতপুর আঞ্চলিক কমিটির সভাপতি নজরুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আনিসুর রহমান আনিসসহ আরও অনেকেই।
বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের