33 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সাংবাদিক রোজিনাকে গ্রেফতার করায় জাতিসংঘের উদ্বেগ

সাংবাদিক রোজিনাকে গ্রেফতার করায় জাতিসংঘের উদ্বেগ

সাংবাদিক রোজিনাকে গ্রেফতার করায় জাতিসংঘের উদ্বেগ

বিএনএ ঢাকা: অনুমতি ছাড়া করোনা ভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টির দিকে তারা নজর রাখা হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে,  এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (১৮ মে) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেফতার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক ।

ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী সাংবাদিক রোজিনা ইসলামের প্রসঙ্গ উপস্থাপন করলে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর সংস্থার নজরে এসেছে। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।কোনো ধরনের বাধা ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো জায়গাই হোক না কেন।

স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘করোনা ভাইরাস মহামারির এ সময়ে বিশ্বে সাংবাদিকরা যে ভূমিকা রাখছেন, জাতিসংঘ তা সবাই পর্যবেক্ষণ করছে। তারা যেখানে, যে অবস্থায় কাজ করুক না কেন, তাদের কাজের ক্ষেত্র বাধাহীন হতে হবে বলে জানান তিনি।

এদিকে, সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। সচিবালয় থেকে রাস্তা সব জায়গায় প্রতিবাদের ঝড় তুলছেন তথ্যযোদ্ধা সহকর্মীরা।সংবাদ কর্মীদের এই আন্দোলনে শামিল হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষও।

তথ্য চুরির নামে সংবাদকর্মী ও গণমাধ্যমকে হেনস্থার আঁতুরঘর যেই মন্ত্রণালয়, তারাই নিজেদের সাফাই গাইতে ডেকেছিলেন সংবাদ সম্মেলন। কিন্তু শিড়দাঁড়া সোজা করে তা বয়কটের মাধ্যমে প্রতিবাদ জারি রাখেন গণমাধ্যমকর্মীরা।

অন্যদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রেস ক্লাবের নেতারা ও রোজিনা ইসলামের পরিবারের সদস্যরা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট