25 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চীনে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

চীনে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

আগুন

বিএনএ বিশ্ব ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২১ জনের প্রাণহানির খবর দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় পঞ্চাশেরও বেশি রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ের ফেংতাই জেলার বেইজিং চাংফেং হাসপাতালে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঠিক কী থেকে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়, তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোয় দেখা যায়, আগুনের পরপর হাসপাতালে থাকা লোকেরা আগুন থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন। একই সময় হাসপাতালের বেশ কয়েকটি জানালা দিয়ে ধোঁয়াও বের হতে দেখা যায়। পাশাপাশি একজনকে বিছানার চাদর ব্যবহার করে জানালা বেয়ে নিচের বারান্দায় নামতেও দেখা গেছে ভিডিওতে।

বেইজিংয়ে সবশেষ ২০১৭ সালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। ওই সময় রাজধানীর দক্ষিণ শহরতলির ড্যাক্সিং জেলায় একটি সঙ্কুচিত দ্বিতল ভবনে লাগা ভয়াবহ ওই আগুনে ১৯ জনের প্রাণহানি হয়েছিল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের