21 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী

মৃত ঘোষণা

বিএনএ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা এলাকায় সম্পা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সম্পার স্বজনদের অভিযোগ, তাকে বিষ খাওয়ানো হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পা বেগম সাতক্ষীরা সদরের রাজনগর এলাকার বাবলু সরদারের মেয়ে। এঘটনার পরই তার স্বামী হবি সরদার (২৭) পালিয়েছেন বলে সম্পার স্বজনরা জানিয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সম্পার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

সম্পা বেগমের চাচতো ভাই আবুল কাশেম জানান, তার স্বামী হবি সরদার একজন মাদক কারবারি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে সম্পা অনেকদিন বাবার বাড়িতে ছিল। রোববার বিকালে সে তার স্বামীর বাসায় যায়। সেখানে গেলে তারা তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। পরে তার স্বামীই তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। স্ত্রীকে হাসপাতালে রেখে সে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পা বেগমের রিয়াদ নামের ৫ বছরের একটি ছেলে রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর