বিএনএ, ঢাকা : বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আগামীকাল চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
এর আগে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসবের তারিখ নিশ্চিত করতে বৃহস্পতিবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে ইফতারের পরে বৈঠকটি শুরু হয়।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বৈঠকে সভাপতিত্ব করেন।
গতকাল সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ২০শে মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন রোজা ও ঈদ পালন করা হয়।
তবে, দেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একদিন আগে রোজা শুরু হয়, এবং ঈদও সৌদি আরবের সাথে মিলিয়ে পালন করেন তারা।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

