32 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর বিশেষ সহায়তা প্রদান

সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর বিশেষ সহায়তা প্রদান


বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মানিকছড়ি রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও শিক্ষা উপকরণ, মসজিদে মাইকসেট,টিন,বৌদ্ধ বিহার নির্মাণে সিমেন্ট, গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং স্কুল/কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা, ৫০ টি পরিবার এবং একটি স্কুলের সুপেয় পানির পান করার নিমিত্তে প্রত্যন্ত গুজাপাড়া অঞ্চলে একটি বড় জেনারেটর, গরিব দুস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, বিদ্যুৎ বিহীন ঘরের জন্য সোলার প্যানেল,মাদ্রাসার আবাসিক ছাত্র/ছাত্রীদের মাঝে ৪০টি কম্বল, গুইমারা প্রেসক্লাবের জন্য একটি সোলার প্যানেল প্রদান ইত্যাদি।

এছাড়াও বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান এর সাথে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ।

জোন কমান্ডার সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সস্তুুষ্টি প্রকাশ করেন।

বিএনএ/আনোয়ার,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত