23 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ৩৩ বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

৩৩ বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

৩৩ বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে ফেরত পাঠালো জার্মানি

বিএনএ, ঢাকা : আশ্রয়ের আবেদন বাতিল হওয়া বাংলাদেশি অভিবাসীদের একটি দলকে মঙ্গলবার ঢাকায় ফেরত পাঠিয়েছে জার্মানি৷ গত আড়াই মাসের মধ্যে এটি এমন দ্বিতীয় ঘটনা৷

বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চার জন ও রোমানিয়া থেকে পাঠানো তিন জন ছিলেন।

এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।

এর আগে আশ্রয় আবেদন বাতিল হয়ে যাওয়া বাংলাদেশিদের আরেকটি দলকে গত অক্টোবরে ফেরত পাঠায় বার্লিন। সেখানে মোট ৩২ জন ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর