32 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে সড়কে প্রাণ হারালেন পিতা-পুত্র

খাগড়াছড়িতে সড়কে প্রাণ হারালেন পিতা-পুত্র

খাগড়াছড়িতে সড়কে প্রাণ হারালেন পিতা-পুত্র

বিএনএ খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। তারা মানিকছড়ি উপজেলার হাজীপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বুদংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই (চট্ট মেট্রো ট-১২০৩৩৮) একটি ট্রাক বুধবার সকালে বুদংপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা জীবন চন্দ্র মজুমদার ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল। সে সময় গুরুতর অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের জন্য মরদেহ দুইটি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত