21 C
আবহাওয়া
৩:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়াকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

মালয়েশিয়াকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুর কিনারা ওভাল গ্রাউন্ডে টি- টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে বাংলাদেশ নারী দল ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক মালয়েশিয়া নারী দলের বিপক্ষে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে লাল-সবুজ জার্সিধারীদের বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৪৯ রান। যেখানে অধিনায়ক উইনিফ্রেড ডুরাইসিঙ্গাম ১২ আর মাস এলসারের ১১ রান ছাড়া আর কেউই দুই অংকের কোটায় পৌঁছাতে পারেনি।

বাংলাদেশের হয়ে রোমানা আর সুরাইয়া আজমিন নিয়েছেন দু’টি করে উইকেট।

মালয়েশিয়ার নারীদের করা ৯ উইকেটে ৪৯ রানের লক্ষ্য মাত্র ৮ ওভারে টপকে যায় নিগার সুলতানার দল। দারুণ শুরু করেন দুই ওপেনার শামিমা সুলতানা আর মুর্শিদা খাতুন। শামিমা ২৮ আর মুর্শিদার ১৪ রানে আউট হলেও জয় তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

ম্যাচসেরা হয়েছেন ৪ রানে ২ উইকেট নেয়া রুমানা আহমেদ। আসরের ২য় ম্যাচে বুধবার কেনিয়ার নারীদের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর