26.5 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে শর্ত দিলো ইসরাইল

তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে শর্ত দিলো ইসরাইল

তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে শর্ত দিলো ইসরাইল

বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শর্ত দিয়েছে ইসরাইল। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনোত লিখেছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে তুরস্ককে অবশ্য ইস্তাম্বুলে হামাসের দপ্তর বন্ধ করে দিতে হবে।

পত্রিকাটি আরও লিখেছে, তুরস্কের সঙ্গে পূর্ণমাত্রায় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইসরাইল কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যে দপ্তর রয়েছে তা বন্ধ করে দিতে হবে। একইসঙ্গে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুক্তিপ্রাপ্ত বন্দিদেরকে সেদেশে তৎপরতা চালাতে দেওয়া যাবে না।

কিছু দিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখানোর পর ইসরাইল পাল্টা নানা শর্ত দিয়েছে।  তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন, ইসরাইলের নীতির কারণেই তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব হচ্ছে না।

তবে ইসরাইল ও তুরস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

বুলগেরিয়ায় ইসরাইলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী কূটনীতিক ইরিত লিলিয়ান-কে তুরস্কে নয়া রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে খবর বেরিয়েছে। (পার্স টুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬