31 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও এক মামলায় ১০ আসামী গ্রেপ্তার

চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও এক মামলায় ১০ আসামী গ্রেপ্তার

আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১০ আসামিকে আরও এক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন— চন্দন দাস, আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য্য, দুর্লভ দাস, সুমিত দাস ও সনু দাস।

এর আগে, সকাল ৮টার দিকে ১০ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পৌনে ৯টার দিকে শুনানি শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে। ১০ আসামির সবাই ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী হিসেবে পরিচিত।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পর তার পরিবারের পক্ষ থেকে গত ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালী থানায় মোট দুটি মামলা হয়েছিল। তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেছিলেন। আর তার ভাই খানে আলম হত্যাকাণ্ডের দিন আদালত প্রাঙ্গনে হামলা-ভাংচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে আরেকটি মামলা করেছিলেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী খুনের মামলায় গ্রেপ্তার হয়ে ১০ জন কারাগারে ছিলেন। এরপর নিহত আইনজীবীর ভাইয়ের করা মামলায় কোতোয়ালী থানা পুলিশ ১০ জনকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। আদালত সেটা মঞ্জুর করেছেন।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর