28 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

জামালপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

বিএনএ,জামালপুর : ‘মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার’ স্লোগানে বর্ণাঢ্য ‘বিজয় শোভাযাত্রা’ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।

এতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। শনিবার( ১৮ ডিসেম্বর) বিকেলে বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে গিয়ে শেষ হয়।

সুসজ্জিত ঘোড়ায় চড়ে বর্ণাঢ্য এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি.এস.এম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

এম শাহীন আল আমীন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু