24 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।এছাড়া একই ঘটনায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।আহত এরশাদকে উদ্ধার করে  জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান।

পুলিশ ও এলাকাবাসী জানান, , কুড়িঘর গ্রামের বাজার এলাকায় ওয়াজ মাহফিলে চলছিল। সেই ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।  মোটরসাইকেল চালাচ্ছিলেন বাদল এবং তার পেছনে বসা ছিলেন এরশাদ। পথিমধ্যে দুর্বৃত্তরা গুলি ছুড়লে সামনে চালকের আসনে বসা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই  মারা যান।এসময় এরশাদকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে