31 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কারিগরি বোর্ডে স্থগিত বাংলা-১ পরীক্ষা ৭ ডিসেম্বর

কারিগরি বোর্ডে স্থগিত বাংলা-১ পরীক্ষা ৭ ডিসেম্বর

কারিগরি শিক্ষা বোর্ড

বিএনএ, ঢাকা : চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন ও পুরাতন পাঠ্যসূচি) প্রশ্নপত্রে ত্রুটির কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ (বিএমটি) মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১)–এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১) পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী