26 C
আবহাওয়া
১২:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ২ লক্ষ ইয়াবাসহ কারবারি আটক

টেকনাফে ২ লক্ষ ইয়াবাসহ কারবারি আটক

টেকনাফে ২ লক্ষ ইয়াবাসহ কারবারি আটক

বিএনএ, চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ কারবারি আব্দুল মোনাফকে (৩০) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন। রোববার (১৮ জুন) সকালে উপজেলার হ্নীলার মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মোনাফ (৩০) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াবরাং এলাকার বদি আলমের পুত্র।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের টিম সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের টিম সদস্যরা রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৮ টা হতে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে হ্নীলার মৌলভীবাজার এলাকা থেকে বাজারের ব্যাগে করে বহন করে নেওয়ার সময় ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আব্দুল মোনাফকে আটক করা হয়। তার দুই সহযোগী পালিয়ে যায়।

মো. সিরাজুল মোস্তফা আরও জানান, ব্যবসার সাথে আর কে কে সম্পৃক্ত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে। মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের আটক করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী