26 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে পিস্তল রফিক মাদকসহ গ্রেপ্তার

ধামরাইয়ে পিস্তল রফিক মাদকসহ গ্রেপ্তার

২২ বছর পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইসমাইল গ্রেপ্তার

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিস্তল রফিক সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৭ মে) রাতে উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফারুক হোসেন ও একই এলাকার মৃত আজহারের ছেলে রফিকুল ইসলাম রফিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাইয়ের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী পিস্তল রফিকের আতঙ্কে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। এলাকায় তার এই বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পুলিশ অভিযান চালিয়ে ২টি পিস্তলসহ গ্রেপ্তার করে। পরে জামিনে বের হয়ে এসে বেশ কিছু দিন ভালোই চলছিলো। কিন্তু ইদানিং আবারও বেপরোয়া উঠেছে রফিক। ফারুককে সাথে নিয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

এসআই নিউটন মৃধা বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/ইমরান খান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের