28 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের নামে সড়কের নামকরণ


বিএনএ, বিশ্বডেস্ক : ‘প্যালেস্টাইন ওয়ে’নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির প্যাটারসন শহরের একটি ব্যস্ত সড়কের ওই নাম দেয়া হয়। নামকরণকে উদযাপন করতে রোববার প্যাটারসনে জড়ো হয় কয়েক হাজার ফিলিস্তিনি আমেরিকান।

মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্যাটারসন সিটি কাউন্সিল শহরে অনেক ফিলিস্তিনির বসবাস। শহরের ব্যবসা ও নাগরিক জীবনে তাদের বড়ধরণের অবদান রয়েছে। এই অবদানকেই সম্মান জানাতে এপ্রিলে এক ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে শহরের প্রধান সড়কের এই নাম পরিবর্তন।

রোববার প্যালেস্টাইন ওয়েতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগীতানুষ্ঠান হয়, বিক্রেতারা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পন্য বিক্রি করে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। এসময় অনেকেই যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় উপস্থিত হন।

প্যাটারসন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের তৃতীয় জনবহুল শহর। এখানে অনেক আরবের বসবাস। ধারণা করা হয়, এ শহরে ফিলিস্তিনি বংশোদ্ভুত প্রায় ২০ হাজার মানুষের বসবাস। সাউথ প্যাটারসনকে প্রায়ই ফিলিস্তিনের শহর ছোট রামাল্লাহ হিসেবে ডাকা হয়।

শহরের মেয়র আন্দ্রে সায়েগ।বলেন, ‘ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রে প্রতিদিন আমাদের সম্প্রদায়ের জন্য অসংখ্য অবদান রাখছেন। আমরা প্যালেস্টাইন স্ট্রিট নয়, প্যালেস্টাইন ওয়ে উন্মেচন করেছি কারণ ফিলিস্তিনিরা সবসময় একটি পথ খুঁজে বের করে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩