28 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলবে না: আইজিপি

ঈদে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলবে না: আইজিপি

ঈদে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলবে না: আইজিপি

বিএনএ: ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। এ কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া হাইওয়েতে নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় আইজিপি এ কথা বলেন।

আইজিপি যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান। এসময় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ আগের মতো আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে আশ্বাস দেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত