27 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে তিনজনকে অপহরণ করেছে কেএনএফ  

বান্দরবানে তিনজনকে অপহরণ করেছে কেএনএফ  


বিএনএ, বান্দরবান : উপজাতীয় পাহাড়ী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট্রের (কেএনএফ) সদস্যরা জেলার রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়ন থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ তিনজনকে অপহরণ করে গহিন অরণ্যে নিয়ে গেছে।

বুধবার দুপুরে উপজেলার পাসিং পাড়ায় সীমান্ত সড়ক নির্মাণ কাজের সময় তাদেরকে তুলে নিয়ে যায় বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী ।

অপহৃত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, ২৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার ও বান্দরবানের রুমা উপজেলার জীপ চালক মো. মামুন । আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।

তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান ইউএনও।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সীমান্ত সড়কে কাজ করার সময় তিনজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ দেয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের