24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়েছে ১৩ দোকান

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়েছে ১৩ দোকান

আগুন

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলা সদরের মৌলভী রহমত উল্লাহ মার্কেটে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কসবা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুল কাদের বলেন, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি জানা যায়নি। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। চারটি ইউনিটে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রেস্টুরেন্টে, কনফেকশনারি, সেলুন, স্টিলের আসবাবপত্র, গ্যাস সিলিন্ডার, পোল্ট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিএনএ/ গোলাম সারোয়ার, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে