23 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনার গণহত্যা মামলার রায় পড়া শুরু

শেখ হাসিনার গণহত্যা মামলার রায় পড়া শুরু


জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের গণহত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ এই রায় পড়া শুরু হয়।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের চার দিকে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ